অনলাইন পত্রিকা জগৎ এ জনপ্রিয় পত্রিকা দৈনিক হালচাল নিউজ ডটকম পত্রিকার প্রতিনিধি হিসেবে সাংবাদিক স্বপন ও সিরাজ নিয়োগ পাওয়ায় দৈনিক হালচাল পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
সাংবাদিক স্বপন ও সিরাজ সুস্থ ধারার সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা পালন করবে দৈনিক হালচাল পত্রিকা পরিবারের পক্ষ থেকে এটাই আমাদের প্রত্যাশা।
দৈনিক হালচাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা তাদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা চরম ঝুঁকিপূর্ন একটা পেশা। পবিত্র এ পেশাকে কোনক্রমেই কলুষিত করা যাবে না।
মানুষের কল্যাণে ও দেশের স্বার্থে সত্য প্রকাশ করে সাংবাদিকতা করার আহবান জানান। ডাঃ মনা আরো বলেন, সংবিধানের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। সাংবাদিকরা সমাজের দর্পন কিন্তু সাংবাদিকদের মধ্যে ঐক্য না থাকায় সাংবাদিকরা আজ বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে চলেছে, ফলে সমাজের চোখে আজ আমরা বিতর্কিত। তোমরা মনে রেখো, সাংবাদিকদের কোন দল নেই, বন্ধু নেই, সবাই ভুল করলেও সাংবাদিকদের ভুলের কোন সুযোগ নেই। সুস্থ ধারার সাংবাদিকতা থেকে দিন দিন আমরা দুরে সরে যাচ্ছি। লোভ মোহ হিংস্রতা কাজ করছে আমাদের মধ্যে। মনের এইসব সংকীর্ণতা থেকে আমাদের কে বেড়িয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে দায়িত্বশীল সাংবাদিকতা দেশ,জাতি ও সমাজকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে। দায়িত্বহীনতা ঘটাতে পারে মহা সর্বনাশ।
সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ এর তীর্থস্হান কুষ্টিয়া জেলার সাংবাদিকরা সারা দেশের ন্যায় স্বচ্ছ/ সুস্থ ধারার সাংবাদিকতা থেকে ক্রমাগত দুরে চলে যেতে বসেছে। সাংবাদিকরা জাতির বিবেক, আয়না তাই তাদের কোন দল নেই কিন্তু বাস্তবে তার উল্টো টা পরিলক্ষিত হচ্ছে। এভাবে চলতে থাকলে মূল ধারার সাংবাদিকতা হারিয়ে এ প্রজন্ম এবং আগামী প্রজন্ম অপ-সাংবাদিকতা ছাড়া আর দেখতে পাবেনা কাঙাল হরিনাথ, শিশির কুমার ঘোষ,আলাউদ্দিন, সাইফুল ইসলাম মকুল মানিক শাহের মত আর প্রকৃত সাংবাদিকদের। সাংবাদিক সে যে স্তরেরই হোক না কেন দায়িত্ব সবারই সমান।
দায়িত্বশীল সাংবাদিকতা দেশ,জাতি ও সমাজকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে। দায়িত্বহীনতা ঘটাতে পারে মহা সর্বনাশ।
সাংবাদিকতায় ভুলের কোন সুযোগ নেই। তাইতো মনীষিণীগন বলেছেন, ” এ কিং ক্যান ডু রং, বাট এ জার্নালিস্ট ক্যান নট”।
আমরা আজ মূলস্রোত থেকে ছিটকে গিয়ে দলীয় সমর্থন, তৈল মর্দন কারী, দালাল, চাঁদাবাজ, হলুদ সাংবাদিক,,, ইত্যাদির মধ্যে লিপ্ত হয়ে চলেছি।
এসব থেকে আমাদের কে বেরিয়ে এসে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে , হিংসা, অহংকার জিদ বাদ দিয়ে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে আমাদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দশের ভালো করতে হবে।
তোমরা মনে রাখবে সাংবাদিকতা মহান পেশা। সাংবাদিকদের কে জাতির বিবেক বলা হয়। সমাজের আয়না বলা হয়। কিন্তু কতিপয় ব্যক্তি সামান্য কিছু টাকার লোভে রাজনৈতিক নেতাকর্মীদের, আমলাদের তৈল মর্দন এবং দালাল, মাদক, চাঁদাবাজ, ফিটিংস পার্টি, দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে পবিত্র পেশাকে কলুষিত করে সাংবাদিকতা শিল্প কে বিতর্কিত করে চলেছে। দৈনিক হালচাল পত্রিকায় এদের ঠাঁই নাই। হালচাল পত্রিকার সাংবাদিকরা সত্য প্রকাশ করে, মানুষের কল্যাণে ও দেশের স্বার্থে কাজ করে।। জনগণের অভিশাপ না নিয়ে দোয়া নিন। মনে রাখবেন সারা জীবন আমরা বেঁচে রইবো না। এসেছি খালি হাতে, যেতে হবেও খালি হাতে। কি হবে এতকিছু করে,,,? আসুন আমরা দলমত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে চেষ্টা করি। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা ক্লাবের সকল সাংবাদিকদের নিয়ে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। আসুন আমরা আমাদের পেশাকে সঠিকভাবে জেনে বুঝে জনস্বার্থে কাজে লাগায় এবং এই পেশাকে যারা কলুষিত করতে চাই তাদের সঠিক পথে আনতে সচেতনতা সৃষ্টি করি,,,। প্রিয় সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ আপনারা আপনাদের বিবেক কে জাগ্রত করুন। আপনাদের কাছে অনুরোধ পবিত্র পেশাকে কলুষিত হতে দিবেন না। সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে আসুন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, সমাজ থেকে দূর্নীতির শিকড় কে উপড়ে ফেলতে কাজ করি “।
সুস্থ ধারার সাংবাদিকদের জন্য ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের দরজা ২৪ ঘন্টা খোলা,,,,।
ছিটিয়ে ছড়িয়ে থাকা ভেড়ামারার সাংবাদিকদের কে জানানো যাচ্ছে যে, যারা সুস্থ ধারার সাংবাদিকতা করতে চান? তাদের জন্য ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের দরজা ২৪ ঘন্টা খোলা।
অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে সবসময় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব আছে এবং থাকবে।
ভেড়ামারার ছড়িয়ে ছিটিয়ে থাকা সাংবাদিকদের কে বলছি, ” ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সুমহান আদর্শ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে”। সুস্থ ধারার সাংবাদিকতা এবং দেশ ও সমাজের জন্য ভালো কিছু করতে আসুন হাতে হাত রাখি একসাথে,,,
Devoloped By WOOHOSTBD