• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

বগুড়ায় যুবদল নেতা খুন

Montu Rahman / ১৭১ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় দিনে-দুপুরে খুন হয়েছেন যুবদল নেতা রাহুল সরকার (৩০)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১টা ১০ মিনিটের দিকে কাহালু থানার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাহুল সরকার যুবদলের ১৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বগুড়া সদর উপজেলার কৈগাড়ী পাড়া (সি অফিস) এলাকার মৃত সোবহান সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাহুল নিজ লিজ নেওয়া পুকুরে হুইল বরশি দিয়ে মাছ ধরছিলেন। এসময় এক অজ্ঞাত ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালায়। ধারালো চাকুর আঘাতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর হামলাকারী পালিয়ে যায়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। তবে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে ব্যক্তিগত বিরোধ—সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তদন্ত শুরু হয়েছে। দ্রুতই হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD