• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

বাঁশখালীতে ইয়াবা ও গাঁজা সেবনকালে ৩ জন আটক বাঁশখালীতে ইয়াবা ও গাঁজা সেবনকালে ৩ জন আটক।

Montu Rahman / ২২১ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন :
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

বাঁশখালীতে ইয়াবা ও গাঁজা সেবনকালে ৩ জন আটক

চট্টগ্রাম বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম সূর্যখেলা পাড়ার ইস্কন মন্দির সংলগ্ন দুটি বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন- সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের মৃত আবদুল হকের ছেলে হাসান মনসুর (৫৪), একই ইউনিয়নের মৃত খুইল্যা মিয়ার ছেলে মো. সিরাজ (৫২) এবং ওসমান গণির ছেলে খোরশেদ আলম (২৪)।

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কার্যালয়ের উপপরিদর্শক একেএম আজাদ উদ্দিন জানান, সেবনকৃত ইয়াবা ও গাঁজার অবশিষ্টাংশ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত হাসান মনসুর ও মো. সিরাজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং খোরশেদ আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এ ধরনের অপরাধে আমরা কাউকে ছাড় দেব না। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযানে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD