• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

জাহাঙ্গীর ড্রাইভারের অভিযোগ পেশ যশোর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভোট ২৫ অক্টবর

Muntu Rahman / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

যশোর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ৪৬২) এর নির্বাচন আগামী ২৫ অক্টবর। এদিন নির্বাচন হলে প্রায় দুই হাজার (১৯৬৯) ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তবে একজন সাধারণ সদস্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করায় এই নির্বাচনে নতুন মাত্রা যোগ হয়েছে। এটি যশোর রেলগেট শ্রমিক ইউনিয়ন নামে পরিচিত।
প্রথম তফশীল অনুযায়ি ৪ অক্টবর ভোট হওয়ার কথা। তবে ১৫ সেপ্টেম্বর সিদ্ধান্ত অনুযায়ী নতুন তফাশিলে নির্বাচন ২৫ অক্টবর।
নির্বাচন কমিশনার রবিউল হোসেন রবি জানান, সোমবারের সিদ্ধান্ত অনুযায়ী নূতন তফশিলে ভোটের তারিখ আগামী ২৫ অক্টবর। সঙ্গত কারণে মনোনয়ন পত্র ক্রয় জমাসহ সার্বিক তারিখ পরিবর্তন করা হয়েছে।
সূত্র জানায় শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্য জাহাঙ্গীর ড্রাইভার গত ৭ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ পত্র পেশ করেন। তার অনুলিপি সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভাগীয় শ্রম আদালতে পাঠানো হয়েছে। এছাড়া যশোরের জেলা প্রশাসক বরাবর অনুলিপি পাঠানো হয়েছে।
জাহাঙ্গীর ড্রাইভার বলেন, শ্রমিক ইউনিয়নে শ্রমিকের মৌলিক অধিকার ফিরে পেতে তিনি প্রানান্ত চেস্টা করছেন। রাতের আঁধারে একটি কালো আইন করে সাধারণ শ্রমিকের কণ্ঠ রোধ করে অধিকার খর্ব করা হয়েছে। তিনি ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চান। কিন্ত ঐ কালো আইন তার প্রার্থীতার পথে প্রধান বাঁধা।
যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী বিশ্বনাথ ঘোষ ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত গঠনতন্ত্র অনুসারে মোট ১৭টি পদে নির্বাচনের সুযোগ রয়েছে। পদগুলো হচ্ছে, একজন সভাপতি, তিনজন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, তিনজন সহ সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন কোষাধক্ষ, একজন সড়ক সম্পাদক, একজন সহ সড়ক সম্পাদক, একজন সমাজ কল্যাণ সম্পাদক, একজন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, একজন শ্রম বিষয়ক সম্পাদক।
গঠনতন্ত্রের ১৮ নং ধারার গ’তে বলা হয়েছে: ইউনিয়নের নিকট ঋণী থাকিলে এবং ইউনিয়নের অর্থ বা সম্পদ আত্মসাত করিলে তিনি নির্বাচনে অযোগ্য হইবেন। তাহা ছাড়া সাধারণ সদস্য পদ ০৩ (তিন) বৎসর পূর্ন না হইলে তিনি কার্য নির্বাহী কমিটির নির্বাচনে প্রার্থী হইতে পারিবেন না এবং কমপক্ষে একবার কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত না হইলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কেহ প্রার্থী হইতে পারিবেন না।
মূলত: উল্লেখিত আইনটির পরিবর্তন চান সাধারণ সদস্য কেউ কেউ। তাদের একজন জাহাঙ্গীর ড্রাইভার এই আইন পরিবর্তন চান এবং আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হতে চান।
ঐ আইন বিষয়ে সভাপতি শ্রী বিশ্বনাথ ঘোষ বলেন, এই আইনটি আগের কমিটির করা। এই দায় তাদের না। তিনি ও তার কার্যনির্বাহী কমিটির সকলেই সকল সাধারণ শ্রমিকের প্রতিনিধি। তাছাড়া গঠনতন্ত্রটি সরকারের বিভাগীয় শ্রম দপ্তর কতৃক অনুমোদিত।
সূত্র জানায়, এবার বিশু-মিজান পরিষদ খানিকটা নির্ভার। তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন প্যানেল দাঁড়ায়নি। জুলু-মোহাম্মদ আলী প্যানেল এবার নেই। তবে নতুন একটি প্যানেল দাড় করানোর চেষ্টা চলছে। তবে তা চূড়ান্ত হবে মনোনয়ন পত্র জমা শেষ নাগাদ। জানা গেছে, সবুজসহ কয়েক জন নতুন একটি প্যানেল দাঁড় করাতে সর্বাত্তক প্রচেষ্টা চালাচ্ছেন। স্থানীয় কয়েক জন দাবিদার বিএনপি, যারা রেলগেটের আঞ্চলিক লোক বিশু-মিজানের বিপক্ষে একটি প্যানেল দাঁড় করানোর চেস্টা চালাচ্ছে। এরা যশোর জেলা বিএনপির অন্যতম শীর্ষ এক নেতার সাথে সাক্ষাৎ করেছেন ৩/৪ দিন আগে।
আরেকজন সদস্য সোহাগ ড্রাইভার বলেন, তিনি একক ভাবে সহ সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চান।
মনোনয়ন পত্র ক্রয় এবং জমা পর্যন্ত সময়ে আরেকটি প্যানেল দাঁড় করাতে রেলগেট ও তেঁতুলতলা এলাকায় গভীর রাত পর্যন্ত জোটবদ্ধ থাকতে দেখা যাচ্ছে সবুজ ড্রাইভারের নেতৃত্বে। সদস্যরা ধারণা করছেন এই সবুজ আরেকটি প্যানেল দাঁড় করাতে সচেষ্ট। তার সাথে সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কে দেখা যাচ্ছে প্রায় সময়। আর কয়েক দিন ধৈর্য ধরা ছাড়া এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না।
পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার বা চেয়ারম্যান রবিউল হোসেন রবি। সদস্য সচিব অনছারুল হক রানা। বাকি তিন সদস্য হলেন, এডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, সাহাবুদ্দিন ও রেজাউল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD