• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

পুলিশী অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক যশোরে, ওসির কড়া বার্তা

Muntu Rahman / ২০৩ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

যশোরের অভয়নগর থানা পুলিশ সাড়াশি অভিযান শুরু করেছে। এর আওতায় একটি অভিযানে এক ওয়ান শুটার গান ও একটি দেশীয় অস্ত্রের যন্ত্রাংশসহ একাধীক মামলার আসামী সন্ত্রাসী আরমান আকুঞ্জি (৩১) কে আটক করা হয়েছে।
অভয়নগর থানার (ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস, বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের আইসি রইসুল ইসলাম ও এসআই সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে ফুলতলা বাজারের শশুরবাড়ির এলাকা থেকে সন্ত্রাসী আরমানকে আটক করে। আটক আরমান শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে। সে আলোচিত ইউপি সদস্য নুরুল হত্যা মামলার এজহারভুক্ত আাসামী। এঘটনায় অভয়নগর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
শুভরাড়া ইউনিয়নের আলোচিত শামিম হত্যা মামলার আসামী আরমান আকুঞ্জিসহ দুইজনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। আটককৃতরা হলেন, শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট এলাকার বাবু শেখের ছেলে নাইম শেখ (২৫) ও একই এলাকার মজিদ গাজীর ছেলে মিজান গাজী (২১)। পুলিশ জানায় এলাকাবাসীর সহযোগিতায় চিহ্নিত এসব সন্ত্রাসীদের স্ব স্ব এলাকা থেকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, আমার থানা এলাকায় কোন প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজী, মাদক কারবারির স্থান হবেনা। যেকোন মূল্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। সাড়াশি অভিযান জোরদার করা হয়েছে। তার প্রেক্ষিতে অস্ত্রসহ আরমানকে আটক করা হয়েছে। পাশাপাশি শামিম হত্যা মামলার ৩ আসামীকে আটক করে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD