• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে ঝটিকা পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের ৩৭ জন গ্রেফতার মান্দায় সাংবাদিকতার পাশাপাশি আম বাগানে লাউ চাষে বাজিমাত, দৌলতপুরে এসআরবি’র অভিযানে বিদেশি রিভলবারসহ শিহাব উদ্দীন গ্রেফতার বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি

বেলকুচি মুকুন্দগাঁতী বাজারে ভ্যান–অটোরিকশা সিএনজি ও মাইক্রো স্ট্যান্ডের দাবীতে ইসলামী শ্রমিক আন্দোলনের চালকদের ন্যায্য দাবি আদায়ে মানববন্ধন

Montu Rahman / ১৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বেলকুচি মুকুন্দগাঁতী বাজারে ভ্যান–অটোরিকশা সিএনজি ও মাইক্রো স্ট্যান্ডের দাবীতে ইসলামী শ্রমিক আন্দোলনের চালকদের ন্যায্য দাবি আদায়ে মানববন্ধন

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভ্যান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রো চালকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, বেলকুচি থানা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে মুকুন্দগাঁতী যাত্রী ছাউনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মুফতী হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী বক্তব্য বলেন, মুকুন্দগাঁতী বাজার এলাকায় হাজারো যাত্রী প্রতিদিন ভ্যান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রো ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু এখানে সুনির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় যানবাহন চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,আগামী ১মাস এর মধ্যে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ (রাজশাহী বিভাগ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মাওলানা মোঃ আব্দুস সামাদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখা, বীরমুক্তিযোদ্ধা গাজী আয়নুল হক, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখা, মোঃ শহিদ আমিন, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখা, মাওলানা মোঃ রেজাউল করিম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বেলকুচি থানা শাখা।

সভাপতিত্ব করেন— মোঃ আছির উদ্দিন, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন, বেলকুচি থানা শাখা।

শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন—
মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক, ইসলামী শ্রমিক আন্দোলন, বেলকুচি থানা শাখা।

মানববন্ধন শেষে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতী হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান-এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD