• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ আটক ১

Muntu Rahman / ২৯৩ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃমিজানুর রহমান মিলন
‎জেলা প্রতিনিধি গাইবান্ধা।

গাইবান্ধা জেলার সদর থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এক যুবকের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
‎পুলিশ ও অধিদপ্তরের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টার দিকে গাইবান্ধা সদর থানার মালিবাড়ী (ক্ষিদির মাষ্টারপাড়া গ্রামের জনৈক মোঃ হুমায়ুন কবিরের ভাই ভাই ভ্যাটেনারী স্টোর সংলগ্ন এলাকায় সুন্দরগঞ্জ ধর্মপুর থেকে গাইবান্ধা গামী একটি নম্বরবিহীন নীল রঙের সিএনজি গতিরোধ করা হয়।
‎পরিদর্শক মোঃ জাকির হাসান বাপ্পী (২৮), বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার তাড়োলা পৌরসভার ২ নং ওয়ার্ডের মোজাহার আলীর ছেলে। তিনি যাত্রীবেশে পিছনের সিটে বসে থাকা অবস্থায় তার কাছে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের স্থানীয় বাজারমূল্য আনুমানিক ২,০০০০ টাকা।
‎অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল হিসেবে উপস্থিত ছিলেন –
‎১. সিপাই মোঃ আবু হাসান সিদ্দিক ২. সিপাই জয়ন্ত কুমার সাহা ৩. সিপাই মোঃ সাঈদ আনোয়ার
‎৪. সিপাই মোঃ সোলায়মান গনি
‎ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিএনজির চালক মোঃ জাহিদুল ইসলাম জিয়া (৪৫), যাত্রী মোঃ আবুল কালাম আজাদ (৫৫) এবং স্টোর মালিক মোঃ হুমায়ুন কবির (৩২)। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার মধ্যে থেকে ১০ গ্রাম নমুনা ‘ক’ চিহ্নিত করে রাসায়নিক পরীক্ষার জন্য পৃথক করা হয়েছে।
‎এ ঘটনায় পুলিশ মোঃ জাকির হাসান বাপ্পীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করেছে। গ্রেফতারকৃত আসামী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
‎পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD