• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

সরকারি আজিজুল হক কলেজে “ক্যাম্পাস টু ক্যারিয়ার” প্রোগ্রাম ৯ সেপ্টেম্বর

Muntu Rahman / ৩৭১ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন ক্যাম্পাস প্রতিনিধি বগুড়া:

বর্তমান যুগে শিক্ষার্থীদের জন্য শুধু ভালো রেজাল্টই যথেষ্ট নয়, পাশাপাশি প্রয়োজন দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও ক্যারিয়ার গাইডলাইন। এ লক্ষ্যেই আগামী ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ার অডিটোরিয়ামে আয়োজন করা হচ্ছে বিশেষ অনুষ্ঠান “ক্যাম্পাস টু ক্যারিয়ার”। অনুষ্ঠানের আয়োজন করছে ইয়েস বিডি (YES BD)।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে বের হয়ে সরাসরি কর্মজীবনে প্রবেশের জন্য প্রস্তুত হতে পারে, সেই বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে এ অনুষ্ঠানে।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন—

প্রফেসর এস. এম আরিফুজ্জামান, ইন্টারন্যাশনাল সার্টিফাইড ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেইনার

মো. শরীফুল ইসলাম সরকার, মেন্টর, ইয়েস বিডি

কামরুজ্জামান সুমন, বিজনেস ক্যাটালিস্ট ও ম্যানেজিং ডিরেক্টর, দুরবিন লিমিটেড

জাকারিয়া চৌধুরী, ফাউন্ডার ও সিইও, ইয়েস বিডি

এ সময় “স্মার্ট সিটিজেন, স্মার্ট বাংলাদেশ” শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা কীভাবে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সেই বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করা হবে।

অনুষ্ঠান সম্পর্কে আয়োজক কমিটির সদস্য সোমাইয়া খান রিসা বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, বরং জীবনের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায়ও প্রস্তুত হয়ে উঠুক। ক্যাম্পাস থেকে ক্যারিয়ারে যাওয়ার এই রূপান্তর প্রক্রিয়ায় আমাদের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শিক্ষার্থীরাও এ আয়োজন নিয়ে বেশ উৎসাহী। অনেকের মতে, এই ধরনের অনুষ্ঠান নিয়মিত হলে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব গুণাবলি বিকাশ এবং ক্যারিয়ার সচেতনতা তৈরি করতে এ ধরনের উদ্যোগ যুগোপযোগী ও প্রশংসনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD