• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

শুরু হলো ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট/২৫

Muntu Rahman / ২৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

 

বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতা বিকাশে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব), রাজশাহী ডিভিশনের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হলো “ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট ২০২৫”।

ইতোপূর্বে রাজশাহী ডিভিশনের প্রথম জাতীয় পর্যায়ের, UNYSAB MUN এবং ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ সামিটের আয়োজন করা ইউনিস্যাব রাজশাহী ডিভিশন আরো একবার অনন্য দৃষ্টান্ত তৈরী করতে চলেছে এই ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট এর মাধ্যমে।

দুই মাসব্যাপী এ প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এবারের আয়োজনে মোট ২ লাখ ১৫ হাজার টাকার পুরস্কার থাকছে।

উৎসবে শিক্ষার্থীরা তিনটি ভিন্নধর্মী সেগমেন্টে অংশ নিতে পারবেন। এর মধ্যে বিজনেস কেস কম্পিটিশনে বিজয়ীদের জন্য থাকছে ১,১৫,০০০ টাকার পুরস্কার, যেখানে অংশগ্রহণকারীরা বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধান উপস্থাপন করবেন।

লেখালেখিতে দক্ষ তরুণদের জন্য থাকছে “ক্রিয়েটিভ কনটেন্ট রাইটিং” প্রতিযোগিতা, যার পুরস্কার ৫০,০০০ টাকা। এছাড়া বিজ্ঞাপন নির্মাণে আগ্রহীদের জন্য “প্রোমো অ্যাড মেকিং” সেগমেন্টে থাকছে আরও ৫০,০০০ টাকার পুরস্কার। প্রতিটি প্রতিযোগিতার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি রয়েছে এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডর, ক্লাব পার্টনার ও কলেজ শিক্ষার্থীরা বিজনেস কেস কম্পিটিশনে বিশেষ ছাড় পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD