মোঃ খাত্তাব হোসেন শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার পারতেখুর কুষাগাড়ী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে প্রবাসী মোঃ আঃ জব্বার ঘুটুর বাড়ির গোয়ালঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে গোয়ালে থাকা দুটি গরু পুড়ে মারা যায় এবং গোয়ালঘরের আসবাবপত্রসহ প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় তারা ঘটনাটি সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করে এবং ভবিষ্যতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রক্ষায় গ্রামবাসীকে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারটি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিপূরণের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
Devoloped By WOOHOSTBD