• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে হামলা গুরুতর আহত ১

Muntu Rahman / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার

‎সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা এলাকায় পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায় এ সময় তার সাথে থাকা ব্যবসার লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায়। রবিবার গভীর রাতে এ হামলার ঘটনাটি ঘটে গুরুতর আহত ব্যক্তির নাম সাদেক মিয়া তিনি জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর  ডলুরাএলাকার সামাদ মিয়ার ছেলে।এ বিষয়ে চারজনের নাম উল্লেখ করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সূত্রে জানা যায় একটি রাস্তার কাজ সংস্কারের বিষয় নিয়ে ফেনী বিল গ্রামের মহসিন মিয়ার ছেলে জয়নালের সাথে কিছুদিন পূর্বে সাদেকের  মনোমালিন্যতা হয়েছিল সেই মনমালিন্য কে কেন্দ্র করে ঘটনার দিন গভীর রাতে জয়নাল তার আত্মীয়-স্বজন নিয়ে সাদেককে একা পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এতে সাদেকের চোখের নিচে রক্তাক্ত ফাটা জখম হয়, এ সময় জয়নালের সাথে থাকা ইসমাইল, জুবায়ের, ও ইউনুস, মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়ে কিল গুশি লাথি দিয়ে সাদেককে রাস্তায় ফেলে দিয়ে গুরুতর আহত করে তার সুর চিৎকারে স্হানিয়রা গুরুতর আহত অবস্থায় সাদেককে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অভিযোগের বিষয় টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD