• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে প্রাণ ডেইরী ফার্মে ২২ লাখ টাকার ডাকাতি, গ্রেপ্তার ৫ ডাকাত

Muntu Rahman / ২৫৬ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন শাজাহানপুর বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার পারটেকুর (আশেকপুর) এলাকায় অবস্থিত প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরী ফার্মে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ২টি ট্রাক ও গরু বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্ধর্ষ ডাকাত ফার্মে প্রবেশ করে। তারা সিকিউরিটি গার্ডকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ডাকাতরা ফার্ম থেকে ৮টি ফ্রিজিয়ান জাতের গরু (আনুমানিক মূল্য ১০ লাখ টাকা) ও বিভিন্ন যন্ত্রাংশ (আনুমানিক মূল্য ১২ লাখ ১১ হাজার ৪৬৬ টাকা) লুট করে নিয়ে যায়। মোট লুটকৃত সম্পদের মূল্য দাঁড়ায় প্রায় ২২ লাখ ১১ হাজার ৪৬৬ টাকা।

এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা (নং-১০, তারিখ: ০৯/০৮/২০২৫, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) দায়ের করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায় ডিবির একটি চৌকশ টিম বিশেষ অভিযান শুরু করে।

পরবর্তীতে ঢাকার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো— মো. দিদার (৩৪), আব্দুল মান্নান মুন্না (২৩), মো. সোহেল (২৮), জিয়াউর রহমান (৩৫) ও জাফর হোসেন (৪৫)।

তাদের হেফাজত থেকে নগদ টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, আসামিরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD