• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
জাদুকাটায় শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কটিয়াদী’র যুবক আলমগীর নিহত বিশ্ব বার্থ ডিফেক্ট ডে উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার

মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Muntu Rahman / ৩৫৯ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মোঃ সুমন হোসেন মান্দা উপজেলা প্রতিনিধি

“অভায়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য ৪ জন মৎস্য  চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন চকএনায়েতপুর গ্রামের আব্দুল কুদ্দুস প্রামাণিক, মৈনম বৌদ্ধপুর গ্রামের জুয়েল রানা, বালুবাজার মধ্যপাড়ার নূরনবী সরদার এবং জোতবাজার গ্রামের আব্দুস সালাম।

র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার দীপঙ্কর পাল, প্রাণিসম্পদ অফিসার ডা. নুরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, ব্যবসায়ী ও স্থানীয় জনগণ।

এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD