মোঃ সুমন হোসেন মান্দা উপজেলা প্রতিনিধি
“অভায়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য ৪ জন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন চকএনায়েতপুর গ্রামের আব্দুল কুদ্দুস প্রামাণিক, মৈনম বৌদ্ধপুর গ্রামের জুয়েল রানা, বালুবাজার মধ্যপাড়ার নূরনবী সরদার এবং জোতবাজার গ্রামের আব্দুস সালাম।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার দীপঙ্কর পাল, প্রাণিসম্পদ অফিসার ডা. নুরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, ব্যবসায়ী ও স্থানীয় জনগণ।
এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.