• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

অভয়নগরে হামলায় মামলা রেকর্ড

Muntu Rahman / ৫৭৬ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মালিকুজ্জামান কাকা

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে কতিপয় সন্ত্রাসী হিরন শিকাদারকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এই অভিযোগ এনে তার পিতা চন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তফা শিকদার অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ টি মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, তার পুত্র হিরন শিকদার (৩৬), জগলু মোল্লা (৫০), ইজাজ মোল্লা (৩৫), কামাল শেখ (৫০) সহ কয়েকজন ঘটনার দিন ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের সাথে রাজনৈতিক আলোচনা করে বাড়ি ফেরার পথে নাউলি সুইচ গেট সংলগ্ন সোনাতলায় পৌছালে পূর্বপরিকল্পিত ভাবে বিভিন্ন অস্ত্র নিয়ে ওত পেতে থাকা মৃত ইনতাজ ফারজীর পুত্র কামরুল ফারাজী (৫০), সিদ্ধিপাশা গ্রামের মৃত জিতু সরদারের পুত্র নাসির উদ্দিন মিলন (৪৪), রামনগর গ্রামের মোজাদ্দের মোল্যার পুত্র আনিচুর রহমান ও কাবিজুর (৪৫), চন্দ্রপুর গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র আকবার আলী খাঁন (৬০), মোজাম সরদারের পুত্র চমন সরদার (৩০), সহ প্রায় ৩০ জন দুর্বৃত্ত রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, হকিস্টিক, লাঠি, জি আই পাইপ নিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয় হিরন, কামাল ও জগলু কে মৃত ভেবে ফেলে রেখে যায়।
পরবর্তীতে সাথে থাকা লোকজন ও স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে হিরন ও কামাল মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে তিনি আর ও উল্লেখ করেন, আসামীরা অত্র এলাকার সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ লোকজনদেরকে প্রাণ নাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তাদের প্রভাব বিস্তার করে যাচ্ছিলো। অভিযোগকারীর ছেলে হিরণ শিকদার আসামীদের উক্ত সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতে বাধা প্রদান করায় আসামীরা ক্ষিপ্ত হয় এবং তারা খুন জখমের হুমকি দিয়ে আসছিলো । তাদের অনৈতিক কর্মকান্ডের বাধা হয়ে দাড়ানোর জন্য আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে তারা এই হামলা চালিয়েছে।
৩ আগষ্টের ঘটনায় গতকাল মামলা রেকর্ড হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD