• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

নিয়ামতপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Muntu Rahman / ২৫৮ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি :

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সমাগম ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩ বারের সাবেক জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. মো: ছালেক চৌধুরী, সভাপতি – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিয়ামতপুর উপজেলা শাখা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম রেজা চৌধুরী (বাদশা), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, আহ্বায়ক মনজুর রহমান, উপজেলা বিএনপির নেতা মাসুদ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বেগম জিয়ার সংগ্রামী নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান এবং রাজনৈতিক সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “দেশনেত্রীর নেতৃত্বই বাংলাদেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের শেষ আশ্রয়স্থল।” বক্তারা ঘোষণা দেন, বিএনপি আগামী দিনগুলোতেও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে আন্দোলন অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD