• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

সোনারগাঁয়ে র‍্যাব ১১ এর পৃথক দুটি অভিযানে সাবেক মেম্বার সহ ৬ ডাকাত আটক ১০১ কেজি গাঁজা উদ্ধার

Muntu Rahman / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে র‌্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাই চক্রের ৬ সদস্য আটক।

আরেকটি অভিযানে ১০১ কেজি গাঁজা উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা র‍্যাব-১১।
নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে অভিযান চালিয়ে ছয়জন অভিযুক্তকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা র‍্যাব-১১।

তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

একই অভিযানে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাকও জব্দ করা হয়েছে।

র‍্যাব-১১ এর গোয়েন্দা টিম দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা পর্যবেক্ষণ করছিল বলে জানা যায়।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে র‍্যাবের একটি চৌকস দল সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা পাঁচকানির কান্দি এলাকায় অভিযান চালিয়ে ছয়জন অভিযুক্তকে আটক করে।

আটককৃতরা হলেন, মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু , সাইফুল ইসলাম ওরফে সাকিব, মো: মানিক, সাদ্দাম, শহিদ এবং মনির হোসেন সাবেক মেম্বার ও সন্ত্রাসীদের মূলহোতা । এদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলা পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা যায়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা স্বীকার করেছে যে, তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম যানজট তৈরি করে ডাকাতি ও ছিনতাই করত।

কখনও কখনও তারা নিজেরাই গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করত। এরপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে চালক ও যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করত। এমনকি তারা গাড়ির কাঁচ ভেঙেও আক্রমণ করত।

র‍্যাব আরও জানায়, আটকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এর মধ্যে সাদ্দামের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, মাদক ও অস্ত্রসহ ১৮টি মামলা আছে।

এছাড়া মফিজুল ইসলাম ওরফে জামিল বাবুর বিরুদ্ধে ৪টি, সাইফুল ইসলাম ওরফে সাকিবের বিরুদ্ধে ৪টি, মানিকের বিরুদ্ধে ৩টি, শহিদের বিরুদ্ধে ১টি এবং মনির হোসেনের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

অভিযান চলাকালে আটকৃতদের কাছ থেকে ৫টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল, ৫টি ছুরি, ১টি সুইচ গিয়ার এবং ১টি হাসুয়া (বড় দা) উদ্ধার করা হয়।

একই দিন র‍্যাব-১১ এর আরেকটি পৃথক অভিযানে সোনারগাঁওয়ের পিরোজপুর ১ নং ওয়ার্ডের মঙ্গলের গাঁও -বটতলা রোড থেকে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। একটি সূত্রে জানা যায় দুধঘাটা পাঁচ আনি মঙ্গলের গাঁও কোরবান পুর নয়াগাঁও এলাকা সমুহের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি জড়িত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD