• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে গজারিয়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারী আটক করে পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

মান্দায় এসইডিপি’র আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ,,,,,,

Muntu Rahman / ২৩৯ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মোঃ সুমন হোসেন

মান্দা উপজেলা প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ফারুক ইসলাম, আবু রায়হান, উর্মি আকতার, অনিক মাহমুদ তাদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ্ আলম শেখ, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাসিস) এর প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার স্বপন এবং অভিভাবক প্রতিনিধি মাওলানা সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD