• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

জামালগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদানের চেক বিতরণ

Muntu Rahman / ১৭০ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ৩৮টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে দুই বান্ডেল ঢেউটিন এবং গৃহনির্মাণে অনুদানের ছয় হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন স্থানীয়রা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রাম কুমার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, সদর ইউপি সদস্য জামাল মিয়া ও মুমিন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপকারভোগীদের হাতে ঢেউটিন ও অনুদানের চেক তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD