• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

সীতাকুণ্ডে চুরি ডাকাতি ও মাদক প্রতিরোধে শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

Montu Rahman / ২২৩ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড প্রতিনিধি।।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌর এলাকার নুনাছড়া ও সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের সর্বস্হরের জনগনের উদ্যোগে চুরি, ডাকাতি ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৪ জুলাই সোমবার বিকাল ৫ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসভার নুনাছড়া জলিলুর রহমান জামে মসজিদ প্রাঙ্গনে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তরুন সমাজসেবক মোবারক হোসাইন জামশেদ ও ইঞ্জিনিয়ার কামরুল হাসান চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ সেলিম উদ্দিন, প্রবীণ রাজনীতিবিদ কামাল উদ্দিন চৌধুরী,তরুন সমাজ সেবক আরিফ হোসেন চৌধুরী,নুরুল ইসলাম, মোঃ নূর উদ্দিন, আমিনুল ইসলাম প্রমূখ।এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ওসি মুজিবুর রহমান বলেন,সমাজে শৃঙ্খলা ফিরে আনতে প্রতিটি অভিভাবকদের কে সচেতন হতে হবে সন্তান বড় হলে তাদের প্রতি নজর রাখতে হবে সে সাথে তারা লেখাপড়া শেষে কোথায় যায় এবং কার সাথে মিশে খবর রাখতে হবে।
চুরি,ডাকাতি,নেশা গ্রস্হ ও নেশা বিক্রেতা কারো সাথে মিশতে দেয়া যাবেনা।এসবে যারা জড়িত তাদেরকে চিক্রিত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন অথবা গোপনে তাদের নাম ঠিকানা আমাদের কাছে দিবেন, আমরা সুযোগ বুঝে গ্রেফতার করে আইনগত ব্যবস্হা নেবো। এতে আমাদের কোনো ছাড় নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD