• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

নওগাঁয় যুবদলের বিক্ষোভ মিছিল

Muntu Rahman / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

দেশের স্বাধীনতা সার্ভভৌমত্ব বিপন্ন করার চেষ্টা,গোপালগঞ্জে ফ্যাসিষ্ট দোসরদের সন্ত্রাস সৃষ্টি করার আসফলন সহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতি ও নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠ থেকে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন নওগাঁ জেলা যুবদল আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্য মাসুদ হাসান তুহিন সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
তার আগে নানা স্লোাগানে বিভিন্ন স্থান থেকে যুবদলের খন্ড খন্ড মিছিল নওজোয়ান মাঠ আসে।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে নানা অপরাধ, সন্ত্রাস, রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়ন বেড়েই চলেছে। এর মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অরাজকতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD