• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বীরগঞ্জে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের পণ্য প্রচার ও জ্ঞান বিনিময় সম্মেলন অনুষ্ঠিত নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি করায়, ভোগান্তিতে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব ভেড়ামারা সরকারি কলেজে নবীন বরণ ও রোভার স্কাউটস শিক্ষার্থীদের মাঝে সরঞ্জাম বিতরণ ভেড়ামারায় মিডল্যান্ড ব্যাংকের আয়োজনে তরুন উদ্যোক্তা অনুসন্ধান চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক প্রচারণামূলক কর্মশালা ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেস ট্রেন বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উখিয়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার নরসিংদীতে ঝটিকা পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের ৩৭ জন গ্রেফতার মান্দায় সাংবাদিকতার পাশাপাশি আম বাগানে লাউ চাষে বাজিমাত,

ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা চান্না মন্ডল গ্রেফতার

Montu Rahman / ২০৫ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

উজ্জ্বল হোসেন  পাবনা:

বৈষম্য বিরোধী একদফা আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা মামলায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল (৭০) কে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সে ঈশ্বরদী শহরের পূর্ব টেংরী স্টেশন রোডের মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশে, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এর সার্বিক তত্ত্বাবধানে এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ১৬ জুলাই’২৫ রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের সময় উপরে উল্লেখিত নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ঈশ্বরদী থানার ১০(৮)২৪ নং মামলার তদন্ত প্রাপ্ত আসামি। আজ সকালে গ্রেফতারকৃত আসামী চান্না মন্ডলকে পাবনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD