উজ্জ্বল হোসেন পাবনা:
বৈষম্য বিরোধী একদফা আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা মামলায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল (৭০) কে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সে ঈশ্বরদী শহরের পূর্ব টেংরী স্টেশন রোডের মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশে, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এর সার্বিক তত্ত্বাবধানে এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ১৬ জুলাই'২৫ রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের সময় উপরে উল্লেখিত নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ঈশ্বরদী থানার ১০(৮)২৪ নং মামলার তদন্ত প্রাপ্ত আসামি। আজ সকালে গ্রেফতারকৃত আসামী চান্না মন্ডলকে পাবনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.