• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

ফুলছড়িতে বিপুল পরিমাণ স্পিরিটসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক

Muntu Rahman / ১৭৯ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ রেক্টিফাইড স্পিরিটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৪ জুলাই ২০২৫) বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে আরিফা আক্তার (২৫) নামে ওই নারীকে আটক করা হয়। অভিযানের সময় তার স্বামী মো. হামিদুল ইসলাম (২৬) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযানে তাদের ঘরের শয়নকক্ষ থেকে তিনটি বড় কার্টুনে রাখা মোট ৮৪০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ২৫.২ লিটার। উদ্ধারকৃত স্পিরিটের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় ফুলছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে ডিএনসি সূত্রে জানা গেছে।

মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD