• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

অধ্যক্ষ তায়েব আলীর মৃত্যুতে বগুড়া-৪ আসনে জামায়াতের নতুন প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ

Montu Rahman / ৪৪৩ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি:

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নতুন করে মনোনয়ন পেয়েছেন আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষাবিদ ও গবেষক ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
এর আগে এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। সম্প্রতি তার মৃত্যুতে আসনটি শূন্য হলে, দলীয়ভাবে পুনরায় যাচাই-বাছাই শেষে তরুণ ও মেধাবী নেতা ড. ফয়সালকে মনোনয়ন দেওয়া হয়।

ড. মোস্তফা ফয়সাল পারভেজ বগুড়ার সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি তুরস্কের গাজি ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগে পিএইচডি করেছেন। তার গবেষণার বিষয়: “আন্তর্জাতিক অভিবাসনের গ্লোবাল গভর্নেন্স: রোহিঙ্গা রিফিউজির কেস স্টাডি”।

শুধু শিক্ষা ও গবেষণাতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। তিনি বিশ্বের ৬০টি দেশের ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (IIFSO)-এর মহাসচিব নির্বাচিত হয়েছেন। ২০২৩–২০২৬ মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করছেন।

একজন লেখক হিসেবেও ড. ফয়সাল পরিচিত। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো—
“আতাতুর্ক থেকে এরদোয়ান: বদলে যাওয়া তুরস্কের ১০০ বছর”
“তত্ত্বাবধায়ক সরকার: অতীত ও ভবিষ্যৎ”
এছাড়াও তিনি আন্তর্জাতিক জার্নালে ১০টিরও বেশি গবেষণামূলক নিবন্ধ প্রকাশ করেছেন।

বর্তমানে তিনি আঙ্কারাভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ANKASAM-এর সঙ্গে কাজ করছেন। পাশাপাশি তিনি Asian Youth Association-এর সভাপতি এবং IIFSO-এর এশিয়ান রিজিয়ন শুরা সদস্য ও পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, অধ্যক্ষ তায়েব আলীর মতো একজন প্রজ্ঞাবান ও জনপ্রিয় নেতার পর বগুড়া-৪ আসনে একজন শিক্ষিত, দূরদর্শী ও আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন তরুণ নেতার প্রয়োজন ছিল। সে লক্ষ্যেই দলটি ড. মোস্তফা ফয়সাল পারভেজকে মনোনয়ন দিয়েছে।

বিশ্লেষকদের মতে, উচ্চশিক্ষিত ও তরুণ নেতৃত্ব রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিতে পারে। আন্তর্জাতিক অভিজ্ঞতা, গভীর রাজনৈতিক জ্ঞান ও লেখালেখির দক্ষতা—এই তিনের সমন্বয়ে ড. ফয়সাল বগুড়া-৪ আসনে একটি ভিন্নমাত্রা যোগ করবেন বলে অনেকে মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD