• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

সীতাকুণ্ডে ফের মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত

Montu Rahman / ৮৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড(চট্টগ্রাম)।।

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে এক দূর্ঘটনায় কবলিত হয়েছে।
২৩ জুন সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা রেলস্টেশন এলাকায় চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত এক দুর্ঘটনা ঘটে। পরক্ষণে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনের লাইনচ্যুত চাকা সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।
এ ঘটনায় সীতাকুন্ড উপজেলার কুমিরা রেলস্টেশনের স্টেশনমাস্টার আশরাফুল আলম জানান, রেল চলাচলে কোনো অসুবিধা হয়নি। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়। বিষয়টি তিনি নিয়ন্ত্রণকক্ষে জানালে উদ্ধারকারী ট্রেন এসে সেটিকে সরিয়ে নেয়। এ ঘটনায় চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকামুখী লেন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করানো হচ্ছে। ফলে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না।
রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আশরাফ ছিদ্দিকী বলেন, ঘটনাটি তেমন বড় নয়। একটি চাকা লাইনচ্যুত হয়েছে। তাছাড়া এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য যে , এর আগে গত শুক্রবার সীতাকূণ্ডের ফৌজদারহাট রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী ট্রেন এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD