• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

বগুড়ার শিবগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার আভিযোগ

Muntu Rahman / ১৬৫ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

 বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলের ধাওয়াগীর গ্রামের ১৩ বছর বয়সী এক বাঁক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রেজাউল করিম(৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় এলাকায় তুমুল সমালোচনার ঝড় বইছে।

১৮জুন(বুধবার) সকালে উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগীর (পাগলাপাড়) গ্রামে গিয়ে জানা যায়,যে গত শুক্রবার সন্ধ্যার আগে ওই গ্রামের মৃত রেজাউল করিম এই ঘটনা ঘটায়। শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগীর মনছের আলীর ছেলে রেজাউল করিম এই ঘটনা ঘটায়।
নির্যাতনের শিকার কিশোরীর বাবা জানান, শুক্রবার বিকালে বাড়ির পাশে তার মেয়ে খেলাধুলা করছিল। এ সময় কৌশলে মেয়েটিকে ধাওয়াগীর বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাঁশঝাড়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে রেজাউল করিম। পরে মেয়ে বাড়িতে এসে তার ভাবির কাছে ঘটনাটি জানায়। আমরা স্থানীয় জন প্রতিনিধিদের কাছে সুবিচার চাইলে তাদের কাছে রেজাউল আসেনি।তবে এর আগেও তার বিরুদ্ধে এ ধরণে কার্যকলাপের অভিযোগ রয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।
এবিষয়ে রেজাউল করিমের স্ত্রী গণমাধ্যমকে জানান, আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে। আমার স্বামী খুবই ভালো মানুষ। আমার স্বামীর বিরুদ্ধে আনিত অভিযোগ যদি সত্য হয় তাহলে এর সঠিক বিচার আমিও চাই।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, এবিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD