• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।।দুই অভিজাত প্রতিষ্ঠান কে জরিমানা 

Montu Rahman / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড( চট্টগ্রাম)-

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে দুই অভিজাত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
১৬ জুন সোমবার  সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌর সদরের খাদ্যের দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্য রাখা ও অপরিস্কার-অপরিচ্ছন্ন,অনিয়ম বিএসটিআই এর অনুমোদন বিহীন পন্য বিক্রি, ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসার কারনে স্বনামধন্য অভিজাত দুইটা প্রতিষ্ঠান ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। ভ্রাম্যমাণ আদালত অভিযানে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উক্ত অভিযানে “মস্কো বেকার্স” নামক একটি প্রতিষ্ঠান কে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি ও পন্যের মোড়কে কোন প্রকার উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ তারিখ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রদর্শন না করা এবং কোন প্রকার লাইসেন্স দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় রাজবাড়ী রেস্তোঁরা-২ নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা সহ মোট ৩০হাজার টাকা জরিমানা করেন ও আগামীতে সতর্ক হওয়ার জন্য প্রতিষ্ঠান দুই টি পরামর্শ দিয়েছেন।এব্যাপারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ী সুযোগ পেলেই ভোক্তাদেরকে পঁচা,বাসি ও মেয়াদউত্তীর্ণ খাদ্য চালিয়ে দেয়।অভিযানে কিছুটা হলেও সতর্ক হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD