• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

কুয়েত থেকে লেবাননে ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ দূতাবাস

Montu Rahman / ৩৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

মোঃবিলাল উদ্দিন,কুয়েত প্রতিনিধিঃ

ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের দেশ
যুদ্ধবিধ্বস্ত। লেবাননের জনগণ এবং কুয়েতের সরকারের স্লোগান ‘কুয়েত আপনার নিরাপত্তা চায়-এর সঙ্গে সংহতি জানিয়ে লেবাননে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্যাকেটজাত খাবার, ওষুধ, শিশুখাদ্য, বেবি ডায়াপার, নারীদের স্যানিটারি ন্যাপকিন প্রভৃতি।
মঙ্গলবার কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, কুয়েতে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেছেন।
ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে বাংলাদেশ দূতাবাসের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন কুয়েতের লেবাননের রাষ্ট্রদূত।
লেবাননে ত্রাণ পাঠানোর জন্য গত ৫ ডিসেম্বর কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছিল কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের আহ্বানে ব্যাপকভাবে সাড়া দেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের বদৌলতেই লেবাননে ত্রাণ পাঠিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD