• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

সীতাকুন্ডে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাকসেসের আলোচনা সভা অনুষ্ঠিত  

Montu Rahman / ৩১২ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

এ জেড ভূঁইয়া,সীতাকুন্ড(চট্টগ্রাম)।।

”এসো সবাই ঐক্য গড়ি,সবার অধিকার রক্ষা করি”, এই প্রতিপাদ্য কে সামনে রেখে  সারা দেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড  উপজেলায়  ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির সীতাকুণ্ড কলেজ রোড়স্হ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি সীতাকুণ্ড উপজেলার সভাপতি মোঃ ইকবাল হোসেন শিবলু এর সভাপতিত্বে দৈনিক হালচাল নিউজ প্রতিনিধি ও সততা’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃআওরঙ্গজেব ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম  ওয়াহিদী,ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দৌজা,সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,অর্থ সম্পাদক মোঃ সায়েদুল হক,ধর্ম বিষয়ক সম্পাদক ও শিক্ষক ইমাম হোসেন ও গিয়াস উদ্দিন প্রমূখ।সভায় বক্তারা বলেন,সারা বিশ্বে আজও মানবাধিকার লঙ্গিত হচ্ছ।বিপন্ন মানবাধিকার আহজারিতে প্রকম্পিত হচ্ছে আাকাশ বাতাস।আমাদের দেশেও মানবাধিকার হরণের ঘটনা ঘটছে অহরহ।নির্যাতিত হচ্ছ নারী ও শিশু।চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার।সর্বোপরি এ দেশে জনগন এখন মানবাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় জাগ্রত হয়ে উঠছে।দেশের প্রচলিত আইন মানবাধিকার রক্ষায় সম্মত হলেও তা বাস্তবায়নের সীমাবদ্ধতা রয়েছে। এ সকল ব্যাপারে জনগন কে আরো সচেতন করতে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি সীতাকুণ্ড উপজেলা শাখা সারা দেশের ন্যায় এ উপজেলায় কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD