• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলা নববর্ষ উদযাপনে কোনো নিরাপত্তা হুমকি নেই, সংবাদ সম্মেলনে জানালে র‍্যাব ডিজি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ডিলার আটক, ইজিবাইক জব্দ মহিপুুরে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: ১০০ লিটার ওয়াশ ও চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু। সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ।

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু 

Muntu Rahman / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম)।।

চট্টগ্রামে  সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের মগ পুকুর এলাকায় ঢাকা অভিমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মগপুকুর এলাকা অতিক্রম করছিল। এ সময় মহাসড়ক উপর রাখা বালুর স্তুপকে পাশ্ব কাটিয়ে যাবার সময় একইমুখী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান পেছন থেকে চাপা দিলে মোটরসাইকেলে থাকা দুই যুবক মহাসড়কের উপর পড়ে গেলে কাভার্ডভ্যানটি তাদের শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে দুজনেই মারা যান।
নিহতরা হলেন, ফেনী ছাগলনাইয়া থানাধীন এলাকার মোঃ মিরাজের পুত্র মোঃ ইউনুস (১৮) এবং একই থানার বাসিন্দা মোঃ শাহজামাল(১৮)।সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD