• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ উঠেছে

Montu Rahman / ২৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

দৌলতপুর কুষ্টিয়া 

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের প্রবাসী স্ত্রী তানিয়া খাতুনে জমি দখলের অভিযোগ উঠেছে।

এ বিষয় প্রবাসী স্ত্রী তানিয়া খাতুন ও  প্রবাসী আলিফ উজ্জামান রনি বলেন, মৃত সামসুদ্দিন বিশ্বাসের ছেলে  মোঃ ময়েন উদ্দিন বিশ্বাস (৬০),  মোঃ নিজাম উদ্দিন বিশ্বাস (৫৫) ও ময়েন উদ্দিনের ছেলে   মোঃ মামুন (৪০), মোঃ সুমন (৩৫)  ও নিজাম উদ্দিনের ছেলে  মোঃ নয়ন (২৮) মোঃ নিয়ন (২৮) এর  সহিত আমার চর হোগলবাড়িয়া মৌজায় এসএ১০৬৫ দাগে এবং আরএস ৪৭০ খতিয়ানে ১৫২৩ দাগে ২৫ একর জমাজমি লইয়া বিরো চলছে। এই জমিতে  আমার বাড়ি ঘর রহিয়াছে। উক্ত ব্যক্তিরা  আমাদের জমি জবর দখল করিবে মর্মে হুমকি ধামকি দেওয়ায় বিজ্ঞ হাইকোর্টে রিড পিটিশন মামলা নং-৫১৩০/২৪ দায়ের করি। বিজ্ঞ আদালত গত ইং-২৭ নভেম্বর  তারিখ হইতে স্টেটার্সকো আদেশ প্রদান করেন। পরবর্তীতে তার বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করিয়া গড ১৭ তারিখ সকাল অনুমার ৮ টার সময় আমার নালিশী জমিতে থাকা ১০০ খানা বাঁশ কাটিয়া নেয়  অনুমান ৩০,০০০/- টাকার ক্ষতি সাধন করে। সেই সময় আমি বাধা দিলে আমাকে মারমুখী আচারন সহ খুন জখমের হুমকি ধামকি দেয়।  ইতিপূর্বে আমার জমিতে থাকা বাঁশ সহ বিভিন্ন প্রজাতির গাছপালা কাটিয়া প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করিয়াছে তারা। ইহা ছাড়াও আমার শ্বশুর মুনসুর আলী বিশ্বাসের নামীয় চর হোগলবাড়িয়া মৌজায় ৩৭১ খতিয়ানে ১৫২২ দাগে ০৮ শতক জমিতে থাকা বাঁশ বাগান রহিয়াছে। উক্ত বাঁশ বাগান হইতে তারা বিভিন্ন সময় প্রায় ৫০,০০০/- টাকার বাঁশ কাটিয়া ক্ষতি সাধন করিয়াছে। আমার বোন মোস্তারি খানম বাদী হয়ে কুষ্টিয়া  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে।  সকল ঘটনার তদন্ত করে বিচার চাই আমি।

এ দিকে এলাকাবাসী বলেন, এই জমি ১৯৭৪ সালে সরকারি  ক  তফসিলে জমি হয়ে গেছে এই  জমি টা এখন  খাস জমি,  তবে আমাদের দেখা মতে দীর্ঘ ৫০ থেকে  ৬০ বছর আলিফ উজ্জামান  রনির পিতা ও রনিদের দখলে আছে।

এ বিষয়ে ময়েন উদ্দিন ও তার ছেলে সুমন বলেন আমাদের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। আমরা যা করেছি বৈধ ভাবেই করছি।

এ বিষয় দৌলতপুর থানা অফিসার ইনচার্জ শেখ আওয়াল কবীর বলেন, এ বিষয়ে অভিযোগ হয়েছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD