• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

কবিতা: আমাদের গ্রাম

Muntu Rahman / ৯৭২ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

মহসিন আলম মুহিন

আমাদের গ্রামখানি স্নেহ, মায়া-মমতায় ভরা,
এই গ্রামে জন্মে আমি ধন্য-চলে জীবন গড়া।

মায়ের মতো গ্রাম খানি দেখতে বড়ই মনোরম,
এই গ্রামের আলো বাতাসে বাঁচে আমার দম।

সবুজ শ্যামল মাটির ছোঁয়া লাগে দেহ মন-প্রাণে,
মাঠ, ফসল আর পাখির গান মনকে সদাই টানে।

উত্তরবঙ্গের অন্তর্ভুক্ত সিরাজগঞ্জ আমাদের জেলা,
যমুনা নদীর তীর ঘেষে সুখে-দুঃখে মোদের পথ চলা।

গ্রাম খামারগ্রাম, থানা এনায়েতপুর, উপজেলা চৌহালী, জেলা সিরাজগঞ্জ ও বিভাগ রাজশাহী,
পাশেই আছে খাজা এনায়েতপুরীর (রঃ) মাজার ও বড় হাসপাতাল খাজা ইউনুস আলী।

আমাদের গ্রাম থেকে একটু দুরে কবি গুরুর কাচারি,
সমান দুরে উত্তর দিকে যমুনা সেতু সবারই দরকারী।

রাস্তা ঘাট অনেক সুন্দর, নানান যানবাহনে থাকে ভরা,
নিমন্ত্রণ থাকলো, আসবেন সবাই ‘গ্রামে অবসরে ত্বরা।

তাঁত শিল্প সমৃদ্ধ মোদের সুন্দর মনোরম গ্রামখানি,
লুঙ্গী, থ্রি-পিছ সহ জন্মে শাড়ী জামদানী ও রকমারী।

কৃষক, শ্রমিক, মুটে-মুজুর সবে একসাথে বসবাস,
কামার, কুমার, জেলে, ছুতার শান্তির এক নিবাস।

আদর্শ গ্রাম নামে আছে তার পরিচিতি সুনাম ও খ্যাতি,
সকল ধর্ম বর্ণের বসবাস মিলেমিশে-বড়ই যে শান্তি।

শিক্ষা-দীক্ষায় পিছিয়ে নেই আছে অনেক জ্ঞানের ঘর,
মাইনর থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসার বহর।

মসজিদ, মন্দির, শস্মান, কবর, মাজার, সবই দৃশ্যমান,
হাট-বাজার, দোকান পসার কারখানা আছে অফুরান।

জীবন ধারনের সকল উপাদানে ভরপুর গ্রামখানি,
জীবনের শেষ যাত্রায়-এ মাটি, পায় যেন-দেহখানি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD