• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন

হিজলায় ধর্ষণ ও হত্যাকাণ্ড: এক যুগ পর দুই আসামীর মৃত্যুদণ্ড

Muntu Rahman / ২২৮ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সানাউল্লাহ আস সুদাইস, হিজলা উপজেলা প্রতিনিধি

বরিশালের হিজলা থানার পূর্বকোরালীয়া এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ এক দশক পর অবশেষে বিচারিক আদালত দুইজন আসামীর মৃত্যুদণ্ড প্রদান করেছে। এই ঘটনায় স্থানীয় সমাজে শোক ও ক্ষোভের ছায়া বিরাজ করছে।

মামলার বিস্তারিত অনুসারে, মোসা: খাদিজা (১৮) নামের এক কিশোরীকে প্রথমে ধর্ষণ করেন দু’জন আসামি—আব্দুজ জব্বার বেপারী ও কবির আকন। পরবর্তী সময়ে কবির আকন অন্য এক মেয়েকেও ধর্ষণ করেন। দ্বিতীয় মেয়ে নিজে আদালতে গিয়ে স্বাক্ষ্য দিয়েছেন, যা মামলার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে।

নিহতের লাশ প্রথমে লুকানোর চেষ্টা করা হয়েছিল। ৭ দিন পর স্থানীয় খালে তার লাশ উদ্ধার করা হয়।

আসামীদের মধ্যে আব্দুজ জব্বার দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন। পরে বাংলাদেশ পুলিশ তাকে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে। অপর আসামী কবির আকন দীর্ঘ ৭ বছর কারাগারে ছিলেন। এর আগে তিনি স্থানীয় প্রভাবশালীদের কাছে টাকা দিয়ে তার অপরাধ অনেকটাই ঢেকে রাখার চেষ্টা করেছিলেন এবং ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়েছেন। ঘটনার সময় এটি সাবেক প্রধান মন্ত্রি হাসিনার আমলে সংঘটিত হয়েছিল।

বরিশাল জেলা আদালত, ১৫ সেপ্টেম্বর (রোজ সোমবার) এই রায় ঘোষণা করেছে। আদালতের রায়ে বলা হয়েছে, দুই আসামির প্রতি সর্বোচ্চ শাস্তি প্রদানের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হলো।

এ ঘটনার পর থেকে স্থানীয়রা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করে আসছিলেন। সামাজিক সংগঠন ও মানবাধিকার কর্মীরাও এই মামলার দ্রুত বিচারের জন্য সহায়তা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD