• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জে জামায়াত আমির: পঁচা রাজনীতি নয়,পরিবর্তন চায় যুবসমাজ বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ চাঁদড়ায় চাঁদা না পেয়ে বাড়িঘর ভাঙচুর লুটতরাজ অচেনা বৌমার হয়রানি মামলায় আসামি তোলা নূরপুরের মুনছুর ফজলু আনোয়ার গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত কয়েকজন সীতাকুণ্ডের জনসভায় জামায়াতের আমীর বলেন শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সমাজ পুনর্গঠনই আমাদের লক্ষ্য” চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা কটিয়াদীতে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাঁচানী এলাকা হতে অস্ত্র ও গুলিসহ আসামি গ্রেফতার

Muntu Rahman / ৪৭ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

“নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষণ ও এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী মূল হোতা জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১”।
ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের লিপ্ত হয়।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

গত বুধবার (২৮ জানুয়ারি ২০২৬)খ্রী. বিকেলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। উক্ত ঘটনায় মাহি ও জিয়া নামক দুই ব্যক্তিকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়, যা সাধারণ জনমনে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করে। জানা যায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের কিছু শিল্প কারখানা গড়ে উঠেছে এবং বিদ্যুৎ কেন্দ্র হওয়ায় এই সমস্ত বিষয় নিয়ে এলাকার দখল জুলুম চাঁদাবাজি জেন্ডার বাজি ঠিকাদারী বিষয় নিয়ে আধিপত্য বিস্তার লাভ করারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী প্রতিহিংসার ও সংঘর্ষ হয় বলে জানা যায়। মাদক দ্রব্য সহ পাচার এলাকায়র ভয়াল মাদক দ্রব্য থাবা বিস্তার এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা শিল্প নগরী মেঘনা সেতু হতে লাঙ্গলবন্ধ সেতু পর্যন্ত প্রতিনিয়ত ডাকাতি ছিনতাই ঘটনায় জড়িত থাকা অভিযোগ রয়েছে। উক্ত আসামির সঙ্গে স্থানীয় বেশ কিছু অসাধু মাদক দ্রব্য পাচার কারী ব্যবসা-সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি সম্পৃক্ত রয়েছে বলে জানা যায় তারা পুলিশের তালিকা ভুক্ত আসামি ও তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে নানান প্রকার অপরাধ করে যাচ্ছে প্রকাশ্যে।

বিষয়টি নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর নজরে আসলে ছায়া তদন্ত ও অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে ভিডিওতে দেখা আসামিদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আনতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গত শুক্রবার ( ৩০ জানুয়ারি ২০২৬) খ্রিঃ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকার সময় র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পাঁচানী এলাকায় অভিযান পরিচালনা করে পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলি বর্ষণের ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত জিয়াকে গ্রেপ্তার করা হয়। এই সময় আসামির হেফাজত হতে ০১ টি বিদেশী পিস্তল,০৭ টি টেটা, ০৩ টি চাপাতি এবং ০১ টি গুলির খোসা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামি হলো ১. মাইনুল ইসলাম জিয়া (২৫), পিতাঃ মোজা মিয়া, সাং- পশ্চিম ভোলাইল, থানা: ফতুল্লা , জেলা :নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং বাকি অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার হবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD