• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

কালিয়াকৈরে বেকারি কারখানায় অগ্নিকান্ড, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

Montu Rahman / ২১৬ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার লতিফপুর জোড়া ব্রীজ এলাকায় শুক্রবার দুপুরে বিসমিল্লাহ জম জম বেকারির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডে হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার লতিফপুর জোড়া ব্রীজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে মালিকানাধীন মোঃ জামিল উদ্দিনের বিসমিল্লাহ জম জম বেকারির কারখানায়। স্থানীয়রা আগুন নিভাতে ব্যর্থ হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কারখানার বৈদ্যুতিক শর্ট-সার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর ইখতেখার হোসেন রায়হান চৌধুরী নেতৃত্বে, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছিয়ে দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD