• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০০০ পিস ইয়াবাসহ মেঘনা শিল্পনগরী এলাকা হতে ১ জন মাদক কারবারি গ্রেফতার

Montu Rahman / ৩১২ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মোঃ আমির হোসেন সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ১ হাজার নিষিদ্ধ মাদক দ্রব্য পাচার কালে ১ জনকে আটক করতে সক্ষম হয়েছে সোনারগাঁও থানা পুলিশ।
সোনারগাঁও থানার এসআই(নিঃ)/মোঃ নাইমুল ইসলাম সংগীয় ফোর্সসহ সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়ন পরিষদের আষাড়িয়ার চর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অবস্থান করে ঈগল-৭৭ ডিউটি চলমান ছিল। দায়িত্ব পালন করা কালীন সময়ে সন্দেহ ভাজন বিভিন্ন গাড়ী তল্লাশী করা কালে গত সোমবার (২৮ জুলাই ২০২৫ খ্রিঃ) রাত অনুমান ২০:১০ ঘটিকার সময় হানিফ পরিবহনের ঢাকাগামী একটি বাস, যার রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৫০ ঘটনাস্থলে আসলে বাসটিকে সংকেত দিয়ে থামানো হয়। বাসটি থামার সাথে সাথে উক্ত বাস হতে একজন লোক নেমে কৌশলে পালানোর চেষ্টা করে। চেষ্টা কালে এসআই/মোঃ নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ আলম (৩৪), পিতা- মৃতঃ হাসান, স্থায়ী ঠিকানাঃ গ্রাম- ব্লক-আই, মুছুনী ক্যাম্প, ঘর নং- ৫০৩, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সামনে মাদক কারবারির দেহ তল্লাশী করাকালীন আসামীর পরিহিত লুঙ্গীর নিচে থাকা হাফ প্যান্টের ডান পকেট হতে (১) একটি কালো রংয়ের পলিথিনের ভেতর কালো কসটেপ দ্বারা মোড়ানো ২০টি ছোট পোটলা, যার প্রতিটি পোটলার ভেতর ৫০ পিস করে সর্বমোট (২০X৫০)= ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ১০০ (একশত) গ্রাম উদ্ধার করা হয়। উক্ত ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং আসামীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় । গ্রেফতারকৃত মাদক কারবারিকে ২৯ জুলাই ২০২৫ খ্রিঃ (মঙ্গলবার) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক দ্রব্য পাচারের ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার উপর দিয়ে বহমান তাই মাদক কারবারি গন এই পথে টেকনাফ চট্টগ্রাম ও কুমিল্লা থেকে বিভিন্ন প্রকার মরণ শীল মাদক দ্রব্য বহন পাচার করে নিরাপদ সড়ক মনে করে। চট্টগ্রাম ও কুমিল্লা থেকে ঢাকা ও তার আশেপাশের শহর এবং জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে বংশ বিস্তার করছে নিষিদ্ধ অবৈধ মাদকের ভয়াল থাবা। সোনারগাঁ থানা পুলিশ মাদকের ভয়াল থাবার বিরুদ্ধে সম সময় শর্ত অবস্থায় রয়েছে এবং মাদকদ্রব্য সহ গ্রেফতার করেছে কারবারীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD