• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ দোয়ারাবাজার সীমান্তে ৪ বাংলাদেশি নাগরিক ও ২ মানব পাচারকারী আটক

Muntu Rahman / ১৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

আমির হোসেন স্টাব রিপোর্টার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা সীমান্ত এলাকা থেকে চারজন পাচার হওয়া বাংলাদেশি নাগরিক ও দুই মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২ জুলাই ২০২৫) দুপুর ১২টার দিকে ২৮ বিজিবির বাগানবাড়ী বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২২৮/এমপি এর কাছাকাছি ইদুকোনা এলাকা থেকে তাদের আটক করে।

আটক মানব পাচারকারীরা হলেন—
উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের আবুল হোসেন এর পুত্র মো. ইমন হোসেন (২২), মৃত আব্দুল মালেকের পুত্র আবুল হোসেন (৫৫)।

পাচার হওয়া চার বাংলাদেশি নাগরিক হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হাজরাকান্দি গ্রামের মৃত মজিদ মোড়লের পুত্র মো. নুর ইসলাম মোড়ল (২০),কুটি মিয়ার পুত্র মো. লিটন মির (৫০),মৃত জাফর মোল্লার পুত্র মো. নজরুল ইসলাম (৪০), মৃত সাইদুর রহমানের মো. শাহিন মিয়া (৩০)।

বিজিবি সূত্রে জানা যায়, আটক শাহিন মিয়া ইতঃপূর্বে ভারতে প্রবেশ করেছিলেন এবং এদিন বাকি তিনজনকে ভারতে পাচারের উদ্দেশ্যে একত্রিত হন। তবে সীমান্ত টহল দলের তৎপরতায় তারা আটকের মুখে পড়েন। এ সময় পাচারকারী চক্রের আরও একজন সদস্য উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের আবুল হোসেনের পুত্র মো. আরমান হোসেন (২৫) পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ৩-৪ মাস কাজ করার পর দেশে ফিরে আসতেন। এই চক্র অর্থের বিনিময়ে মানব পাচারে জড়িত।

আটককৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD