• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

সুনামগঞ্জে হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Montu Rahman / ২০৮ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশের ন্যায় হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে হোটেল,রেস্তোঁরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মুজরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শ্রমিক ও নেতারা লাল পতাকা হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ার(টাফিক) পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

হোটেল,রেস্তোঁরা সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মুজরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক সুরঞ্জিত দসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক টিটু দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু,সাধারন সম্পাদক সাইফুল আলম ছদরুল,সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক লিলু মিয়া,সদস্য লিটন দাস,জিয়াউর রহমান ও আমির উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে হোটেল রেস্তোঁরা সেক্টরের শ্রমিকরা সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সভা সমাবেশ করে স্মারকলিপি প্রদানের মাধ্যমে দাবি জানিয়ে আসলেও মালিকপক্ষগণ তা আমলে নিচ্ছেন না। তারা বলেন,বাজারে দ্রব্যমূল্যের উধর্বগতি,মূল্যস্ফীতির কারণে শ্রমিক তথা মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। ফলে এই সমস্ত শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে অনাহার অর্ধাহারে দিনাতিপাত করে আসছে। তাই শ্রমিকরা বাধ্য হয়ে দাবি আদায়ের জন্য আগামী ১৪ই ডিসেম্বর কর্মবিরতির ডাক দিয়েছেন। ঐদিন সকল হোটেলে রেস্তোঁরার শ্রমিক ভাইয়ের কর্মবিরতিতে উপস্থিত থাকার আহবান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD