• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন।

সুনামগঞ্জে হাউসবোট মালিক সমিতি গঠন

Muntu Rahman / ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার::

হাউসবোট মালিক সমিতি সুনামগঞ্জ জেলা কমিটি গঠন হয়েছে। সম্প্রতি ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে জল নিবাস দুই এর মালিক মো. আরাফাত হোসাইন আকন্দকে সভাপতি, বজরা হাউসবোটের মালিক মো. নাইমুল হাসানকে সাধারণ সম্পাদক ও গাংচিল হাউসবোটের মালিক আতাউর ইশতি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও কমিটির দপ্তর সম্পাদক করা হয়েছে নবাব হাউসবোটের মালিক দীপ বনিক, উন্নয়ন সম্পাদক জলপদ্ম হাউসবোটের মালিক আশিক পান্ডা, কোষাধ্যক্ষ ব্ল্যাকপাল হাউসবোটের মালিক মাইনুদ্দিন ফারুক।
অন্যান্য সদস্যরা হলেন, শোয়েব সুমন, হাসান সারোয়ার, রাশিব আহমেদ, মাসুম, ডা. সাগর ও ইমন।
নবনির্বাচিত সভাপতি মো. আরাফাত হোসাইন আকন্দ বলেন, স্থানীয় মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পর্যটকদের সবোর্চ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করবে এই কমিটি। আগামী ১ কবছর স্থানীয় মানুষদের কর্মসংস্থান, হাওরের জীববৈচিত্র্য রক্ষা করে পরিবেশবান্ধব পর্যটন ও নিবন্ধনকৃত নৌ মালিকদের কল্যাণে কাজ করবে আমাদের কমিটি। এক্ষেত্রে সবার সহযোগিতার আশা করেন তারা।

জানাযায়, তরুণ প্রজন্মের হাত ধরে গড়ে ওঠা এই সেক্টরে প্রতিনিয়ত উন্নত হচ্ছে সেবার মান এবং গড়ে উঠছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত হাউজবোট। দেশে বর্তমানে ১০০ টিরও বেশি আধুনিক হাউজবোটে জলজীবন উপভোগ করছেন দেশ বিদেশের পর্যটক।নিজেদের মান উন্নয়ন এবং নিরাপত্তার বিষয় মাথায় রেখে
প্রথমবারের মতো হাউজবোট মালিকদের নিয়ে গঠিত হলো হাউজবোট মালিক সমিতি। গতবছর আংশিকভাবে কমিটি গঠন করে কাজ শুরু করা এই সমিতি এ বছর পূর্ণাঙ্গভাবে গঠন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রায় ৬০ টি হাউজবোট মালিকের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD