• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে বিজিবির অভিযানে আটক ৩২টি ভারতীয় গরু ও নৌকা

Muntu Rahman / ২০২ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের সীমান্তে ২৮ বিজিবি একটি সফল অভিযান পরিচালনা করে ৩২টি ভারতীয় গরু ও একটি স্টিলবডি নৌকা আটক করেছে। শনিবার ভোর রাতে তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে এই গরুগুলি আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর বিওপির সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া এলাকা থেকে ১৮টি ভারতীয় গরু আটক করা হয়। আটক গরু ও নৌকার সিজার মূল্য ২০ লক্ষ চল্লিশ হাজার টাকা।

অন্যদিকে, দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বিওপি সীমান্ত পিলার ১২৩০/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকা থেকে ১৪টি ভারতীয় গরু আটক করা হয়, যার সিজার মূল্য ৯ লক্ষ ৮০ হাজার টাকা। ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটক করা স্টিলবডি নৌকাসহ ভারতীয় গরুগুলি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির জানান, পান দীর্ঘমেয়াদি কাঁচা ফসল হওয়ায় এর দাম ওঠানামা করে। বর্ষাকালে বরজে পানের উৎপাদন বেশি হয়, ফলে বাজারে সরবরাহ বৃদ্ধি পায় এবং দাম কিছুটা কমে যায়। তিনি বলেন, পান চাষ লাভজনক ফসল হওয়ায় কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে। বর্ষা মৌসুম শেষে কৃষকরা পানের ন্যায্য দাম পেলে লোকসান পুষিয়ে নিতে সক্ষম হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD