• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন।

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮৪ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-২

Muntu Rahman / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

আমির হোসেন,স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই পলাশ চৌধুরী দিপন সঙ্গীয় এএসআই মোজাম্মেল হক, মোঃ শরীফ মিয়া ও মোঃ নুরুন্নবী মোড়লের অভিযান পরিচালনা করে ৮৪ বোতল ভারতীয় মদসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর থানার দুধপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে নাঈম মিয়া (২১) এবং একই গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু কামাল মিয়া (১৬)। গতকাল সোমবার (২২ এপ্রিল ২০২৪ খ্রি.) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর থেকে পলাশ বাজারগামী সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে ৬৮ বোতল Officer’s Choice ও ১৬ বোতল AC BLACK নামক ভারতীয় আমদানী নিষিদ্ধ মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD