• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muntu Rahman / ২৭০ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাজ্জাক মিয়া (২৬), তিনি দিরাই থানার নতুন কনগাঁও গ্রামের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শান্তিগঞ্জ থানার জয়কলস এলাকাধীন হাইওয়ে সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে রাজ্জাক মিয়ার নিকট থেকে ১৬ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের টয়োটা ব্র্যান্ডের প্রাইভেটকার জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই আজিজুল হক। তার সঙ্গে ছিলেন এএসআই দিবাস চন্দ্র দাশ, কনস্টেবল রূপক চন্দ্র দেব, কনস্টেবল জাবরুল ইসলাম, কনস্টেবল দীপক মুন্ডা ও কনস্টেবল এমরান হোসেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD