• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন,ঘাতক আটক

Muntu Rahman / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের পূর্ব চড়গাও গ্রামে পারিবারিক কলহের জেরে মৃত কামরু মুন্সির ছেলে বড় ভাই লুৎফুর রহমানের (৭০) ছুরিকাঘাতে আপন ছোট ভাই মজিবুর রহমান (৬০) নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বড়ভাই লুৎফুর রহমানকে (৭০) আটক করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।

বুধবার এশার নামাজ পড়তে পূর্ব-চরগাঁও মসজিদে যান মুজিবুর রহমান(৬০) । এ সময় তার বড়ভাই লুৎফুর রহমান দাড়াঁলো অন্ত্র নিয়ে মসজিদে ঢুকে মজিবুর রহমানের মাথায় আঘাত করলে তিনি মসজিদের পরে যান। তাৎক্ষনিক মসজিদের মুসল্লিগন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা বৃহস্পতিবার সকালে তাকে মৃত ঘোষনা করেন।

পুলিশ ও এলাকাবাসী জানান,গত কয়েকদিন ধরে উপজেলার ধনপুর ইউনিয়নে পূর্ব-চরগাঁও গ্রামে বড়ভাই লুৎফুর রহমানের সাথে জমিজমা নিয়ে ছোটভাই মজিবুর রহমানের বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল (১৬ জুলাই) বুধবার রাত এশার নামাজের সময় মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ার লুৎফুর রহমান দাড়াঁলো অন্ত্র নিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মেঝোতে পড়ে যান। পরবর্তীতে বিশ্বম্ভরপুর হাসপাতালে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নতচিকিৎসার জন্য সিলেট এম এ ডি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে তিনি মারা যান।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ওসি মোখলেছুর রহমান খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এই ঘটনায় তার বড়ভাই লুৎফুর রহমানকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD