• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ-৪ মাদক কারবারি গ্রেফতার

Montu Rahman / ৩০৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় দেড় লাখ টাকার একটি ভারতীয় মদের চালান আটক করেছে থানা পুলিশ। এসময় ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
(২৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার ভোর ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান পরিচালনা করে বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও এলাকার বালুচড়ে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ২০৩ বোতল ভারতীয় মদসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করে। যার বাজারমূল্য একলাখ ৩৫ হাজার টাকা। গ্রেপ্তার ৪ যুবক হলেন, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের জালালপুর গ্রামের আ. হাসিমের ছেলে দীন ইসলাম(২৪), বাদাঘাট ইউনিয়নের মোকশেদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে ইউনুস আলী(২০) ও সিদ্দিক আলীর ছেলে হযরত আলী (২৬) এবং লাউড়েরগড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম (১৯)
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত ৪ মাদক কারবারির বিরুদ্ধে নাম উল্লেখ করে ও একজনকে পলাতক দিয়ে পুলিশ বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনের বিশেষ ক্ষমতায় মামলা দায়ের প্রস্তুতি চলছে । পুলিশ জানায়, রাত ১২টার দিকে গোপনসূত্রে পাওয়া খবরে জানা যায়, মোদেরগাঁও এলাকার বালুচরে কয়েকজন মাদক কারবারি চালানের উদ্দেশ্যে বস্তাভর্তি মদ নিয়ে অবস্থান করছে। এমন খবর পেয়ে পুলিশের একটি টিম পার্শ্ববর্তী লাউড়েরগড় বাজারে অবস্থান নেয়। পরে রাত ২টার দিকে ফোর্সসহ সেখানে অভিযান চালানো হয়। একপর্যায়ে রাত ৩টার দিকে বালুচর এলাকায় গেলে চারটি প্লাস্টিকের বস্তায় ভরে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মদ পাওয়া যায়। এসময় ৪ মাদক কারবারিকে আটক করা হয়।
বিশেষ এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম, এএসআই নাজিম উদ্দিন, এএসআই বাচ্চু মিয়া, কনস্টেবল সালেহ আহমদ, আবুল হোসাইন, ইকবাল হাসান, ইমন আহমেদ। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD