চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড পৌরসভা জামায়াতের উদ্যোগে সন্ধ্যায় এক গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারী বুধবার সন্ধ্যায় মাগরিবের পর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় সীতাকুণ্ড পৌর জামায়াত ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সহস্রাধিক নেতা কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে গণ মিছিল টি পৌরসভা গেইট থেকে শুরু হয়ে সীতাকুন্ড উত্তর প্রশিক্ষণ করে কলেজ রোড়ের মাথায় এসে শেষ হয়।গণ মিছিলে নেতৃত্ব দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক এর প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।এ সময় গণ মিছিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর মাওলানা মোঃ তৌহিদুল হক চৌধুরী,সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা সেক্রেটারি ও সাবেক পৌর কমিশনার মোঃ তাহের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আশরাফুর রহমান,উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ মিসবাহুল আলম রাসেল, হাফেজ মোহাম্মদ আলী আকবর,উত্তর জেলা ছাত্রশিবির অফিস সম্পাদক তানভীরুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, মাহমুদুর রহমান জুয়েল,সাবেক কমিশনার মোঃ রায়হান উদ্দিন ও মোঃ মাহমুদুল করিম প্রমুখ নেতৃবৃন্দ।
Devoloped By WOOHOSTBD