• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)।

সীতাকুণ্ডে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান।।৮০ হাজার টাকা জরিমানা

Muntu Rahman / ২৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে  উপজেলা প্রশাসন ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে।অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
২৮ ফেব্রুয়ারী বুধবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বাজারে   সীতাকুণ্ড উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন এর নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে লাইফ সেভার নামে ডায়াগনস্টিক সেন্টারে  এক্সরে টেকনিশিয়ান এবং ডাক্তারদের পদবি ব্যবহার, বিশেষজ্ঞ না হয়ে ল্যাব মালিক তার নামের পাশে বিশেষজ্ঞ ব্যবহার করা,  লাইসেন্স হাল নাগাদ না থাকা ও অন্যান্য অব্যবস্থাপনার কারণে লাইফ সেভার কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা সহ   বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া অপরটিতে এক্সরে টেকনিশিয়ান এবং ডিপ্লোমাধারী না থাকা, লাইসেন্স হাল নাগাদ না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারনে হেলথ ভিউ ডায়াগনস্টিক ল্যাবকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
 এ সময়  উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, উপজেলা  পরিসংখ্যানবিদ ইমাম উদ্দিন এবং সীতাকুণ্ড মডেল থানার পুলিশ উপপরিদর্শক মো. মফিজুল।
                             ##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD