• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

সীতাকুণ্ডে জাতীয়তাবাদী মহিলা দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Muntu Rahman / ১৪৯ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

এ জেড ভূঁইয়া,সীতাকুণ্ড প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সীতাকুণ্ড উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।
মহিলা দল নেত্রী অ্যাডভোকেট রওশন আরার সভাপতিত্বে ও অ্যাডভোকেট নাছিমা আক্তার ডলির সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুন্ড এবং চসিক ৯ ও ১০নংয়ার্ড নিয়ে গঠিত আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি নেতা আসলাম চৌধুরী এফসিএ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দল নেত্রী নাজমুল নাহার নেলী, বিএনপি নেতা জয়নাল আবেদীন দুলাল, মোহাম্মদ মোরসালিন,মোঃ আবুল হাসেম,যুবদলের নেতা ফজলুল করিম চৌধুরী,মহিলা দলের রেজিয়া মেম্বার, কলি মেম্বার, পারুল মেম্বার, বিলকিস আরা বেগম মেম্বার,কাঞ্চনা আক্তার মেম্বার, আঁখি আক্তার, নুর জাহান বেগম পারুল, রহিমা বেগম মেম্বার, বানু, কুলছুম মেম্বার ও নার্গিস বেগম প্রমূখ
প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন,মহিলা দল বিএনপির একটি শক্তিশালী অঙ্গ সংগঠন।শহীদ জিয়ার আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করে আসছে।দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী সমাজের উন্নয়ন ও তাদের মর্যাদা নিশ্চিতে বিএনপি সবসময় সচেতন।আগামীতেও মহিলাদেরকে যুক্ত করে দেশের কর্মযজ্ঞ পালিত হবে ইনশাল্লাহ।
তিনি বলেন, অবহেলিত নারী সমাজের উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় ছিলেন আন্তরিক।তাই ৯১ সালে ক্ষমতায় এসেই তিনি মেয়েদের শিক্ষায় যুক্ত করেছিলেন উপবৃত্তি।আগামী নির্বাচনে মহিলা দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD