• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান মাকে মারধর হুমকি, ছেলের সাত দিন কারাদণ্ড চাঁচড়া রূপদিয়ায় রাস্তা অনুমোদন বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, প্রধান অতিথি আমীর এজাজ খান এমপি ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে বাঘায় ৫০২ বোতল ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Montu Rahman / ৪৭৯ Time View
Update : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজালপণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণ’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, এর একটি চৌকস অভিযানিক দল ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ দিবাগত-রাত ২৩.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (মহাজনপাড়া) জনৈক মোঃ হামিদুল (২২), পিতা- মৃত জার্মান সাং- আলাইপুর (মহাজনপাড়া) এর মুদি দোকানের কাছে বেড়ি বাঁধের রাস্তার কাছাকাছি এলাকায় অপারেশন পরিচালনা করেন।

অপারেশন চলাকালীন সময় মাদক কারবারির হেফাজত হতে, ফেন্সিডিল- ৫০২ বোতল উদ্ধার করতে সক্ষম হন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ নাহিদ (৩০), পিতা- মোঃ সাইদুল রহমান,সাং- হরিপুর (উচাপুকুর), থানা- কাশিয়াডাঙ্গা, রাজশাহী মহানগর।

ঘটনার বিবরণে প্রকাশ : সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (মহাজনপাড়া) এলাকার জনৈক মোঃ হামিদুল (২২), পিতা- মৃত জার্মান সাং- আলাইপুর (মহাজনপাড়া) এর মুদি দোকানের কাছে বেড়ি বাঁধের রাস্তার পাশে ০১ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদ পাওয়া মাত্রই র‍্যাবের টিম উক্ত ঘটনাস্থল বেড়ি বাঁধের রাস্তার কাছাকাছি পৌঁছা মাত্রই ০১ জন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তার হেফাজতে থাকা ০২ টি বস্তা ফেলে রেখে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় র‍্যাবের টিম তাকে আটক করেন। পরবর্তীতে বস্তা ০২ টি তল্লাসী করে উক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদক আইনে মামলার রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ কতৃক অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা থানা এলাকা হতে ৫০২ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ রোববার (২৫ ফ্রেব্রুয়ারী, ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA- 25/02/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD