• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

সারা বাংলাদেশে এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা উদ্বোধন করলেও দৌলতপুরের মঞ্চে নাই কেউ

Yeasir Arafat Mifta / ২২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি

সারা বাংলাদেশ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪, একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুষ্টিয়া দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহমুদউল্লাহ’র সার্বিক পরিচালনায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী একযোগে উদ্বোধন হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন তখন দৌলতপুরের মঞ্চে উপস্থিত ছিলেন না আয়োজক কমিটির কেউ।

দৌলতপুরে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় সকল ১০ টার সময়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোতাছিম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, আদাবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকী, রিফায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান রানা বিশ্বাস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ১১ টা ১০ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান না করে ১১ টা ৫ মিনিটে মঞ্চ ছাড়েন আয়োজক কমিটি। সেময় তারা ষ্টল প্রদর্শনীতে ব্যস্ত ছিলেন।

প্রদর্শনীতে ৫০ টি ষ্টল থাকার কথা থাকলেও ষ্টল ছিল ২৯ টি। অধিকাংশ ষ্টল ফাঁকা ছিল, অংগ্রহন করেন নাই অধিকাংশ খামারি।

এ বিষয়ে খামারি দৌলতপুর গ্রামের সরওয়ার হোসেন, রাবেয়া খাতুন, তারাগুনিয়া গ্রামের আকরাম হোসেন বলেন, প্রতি বছর উপজেলার ১৪ ইউনিয়নের খামারিদের সহ সাধারণ মানুষের অংশগ্রহণে প্রদর্শনী মেলা হলেও এ বছর শুরু থেকে নানা অব্যস্থাপনার কারনে অধিকাংশ খামারি ও সাধারণ জনগন আসেন নাই প্রদর্শনীতে।

এব্যপারে অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহকে এই প্রতিবেদক প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ যখন উদ্বোধন করেন তখন আপনি মঞ্চে ছিলেন কিনা? এই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলেন আমরা অনুষ্ঠান স্থলেই ছিলাম, এটাই আমার বক্তব্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD